এই পত্রিকার প্রতিবেদনটি ১৯৬০ সালের ২৫শে জুন তারিখে প্রকাশিত, এবং এতে শিলচরে দায়ের করা একটি মানহানির মামলার বিবরণ রয়েছে।
প্রতিবেদন অনুসারে, জি.সি. কলেজের গভর্নিং বডির সদস্য, আইনজীবী শ্রী পরেশ চন্দ্র চৌধুরী, ১৯৫৯ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে শ্রী নরেশ ভৌমিকের (কলিকাতা সোশ্যালিস্ট পার্টির প্রাক্তন সেক্রেটারি হিসেবে উল্লিখিত) বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, নরেশ ভৌমিক একটি প্রকাশ্য জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পরেশ চৌধুরীর উপর ব্যক্তিগতভাবে কটাক্ষপাত করেন।
প্রতিবেদনে মামলার শুনানির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আদালতের কক্ষে জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, বিবাদী পক্ষের আইনজীবী শ্রী বীরেশ রঞ্জন আচার্য বাদীকে পরপর আটটি তারিখে জেরা করে শিলচরের মানহানি মামলার ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৭শে জুন ধার্য করা হয়।
সম্পূর্ণ নথিটি দেখতে এখানে ক্লিক করুন (PDF)
View Extracted Text
চাঁদার হার বার্ষিক চাঁদার হার ৬, য'ন্মাসিক ৫৫০ নঃ পঃ, প্রাইমারী শিক্ষকদের জন্য বার্ষিক এককালীন ৫ টাকা। বিজ্ঞাপনের হার প্রতি কলম ইঞ্চি ৩ ৫০ নঃ পঃ, বিস্তত বিবরণ আলোক কাৰ্য্যালয় হইতে জ্ঞাতব্য। আলোক শিলচর ২৫শে জুন ১৯৬০ইং শিলচর মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজ শিলচরে আরম্ভ করা হয় নাই। প্রকাশ যে, জাহাটী সহরে 'শিলচর মেডিকেল কলেজ, নাম দিয়া কলেজটি আরম্ভ করা হই- তাছে! আসাম গেজেটে ঐ কলেজ ভাত্র ভর্তির বিজ্ঞাপনও দেওয়া ইয়াছে। মণিপুর, মিজোরাম ত্রিপুরা ও কাছাড়ের ছাত্রছাত্রীদের আর্থিক সুযোগ-সুবিধার সব আশা- ভয়সাকে নস্যাৎ করিয়া আসাম সর- কায় যে কোন্ যুক্তিবলে গৌহাটীতে শিলচর মেডিকেল কলেজের পত্তন করিলেন তাহা আমাদের বৃদ্ধির অগম্য। এই সরকারী সিদ্ধান্তের পিছনে কর্তাদের কোন ছল কলা রহিয়াছে কি? এই প্রশ্নই আজ কাছাড়বাসী জনসাধারণের জাগিতেছে। কাছাড়বাসীর আবে- দন নিবেদন ও ন্যায়সঙ্গত প্রতিটি দাবীর প্রতি নিদারুণ উপেক্ষা, এমন কি কাছাড়ের নির্বাচিত প্রতিনিধিদের উত্থাপিত যুক্তিতর্ককেও আমল না দিয়া আসাম সরকার যেভাবে অগ্রসর হইতেছেন ভাহাতে এই সন্দেহ ও সংশয় আরও ঘনীভূত হইয়া উঠিতেছে। মনে কোন কেন, বিসের জন্য কাছাড়ের প্রতি আসাম সরকারের এই বৈমাত্র মূলত মনোভাব? কাছাড় কি আসা- মেয় অঙ্গীভূত হয়? কাছাড়ের অর্থ- নৈতিক বিকাশের সব পথকে রুদ্ধ করিয়া আসাম সরকার কি কাছাড়কে ভাবীকালের বুকে পরমুখাপেক্ষী কাঙাল সাজাইতে বদ্ধপরিকর? কাছাড় কি আসামের আবর্জনা স্বৰূপ? উপেক্ষিত কাছাড় কি কেবল অবহেলার আবর্তে অনিদ্দিষ্ট কাল ধরিয়া হাবু ডুবু খাইবে? কাছাড়ের জনসাধারণ জননেতা ও নির্বচিত জনপ্রতিনিধিগণ এবিষয়ে অবহিত হইবার সময় আসিয়াছে। রাজ্যভাষা হিসাবে অসমীয়া ভাষা প্রবর্তনের প্রতিবাদে প্রজা সমাজতন্ত্রী দল গত ২০শে জুন শিলচর- হাইলা- কান্দি জেলা প্রজা সমাজতন্ত্রী দলের কার্ষাকরী সমিতির এক সভা শ্রীকান্তি ভুষণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত প্রস্তাবে বহু ভাষাভাষী আসামে একমাত্র অসমীয়া ভাষ'কে রাজ্য ভাষা হিসাবে প্রবর্তনের প্রতি- বাদ জ্ঞাপন করা হয়। এবং আসামে অসমীয়া, বাংলা ও ইংরাজী ভাষা রাজ্য ভাষ। হিসাবে গ্রহণের দাবী জানান হয় তাহা ছাড়া আসামের অন্যান্য ভাষার ভাষী লোকদের স্বার্থ যাহাতে রক্ষিত হয় তাহার জন্য সরকারকে অবহিত হইতে অনুরোধ জ্ঞাপন করা হয়। জেলা প্রজা সমাজতন্ত্রী দলেয় চেয়ারম্যান অধ্যাপক শ্রীযতীন্দ্র রঞ্জন দেব, সম্পাদক শ্রীপরিতোষ পাল চৌধুরী শ্রীগৌরাঙ্গ দেবনাথ প্রমুখ ব্যক্তি গণের উপস্থিতেতে সভার কার্য্য শুধু ষ্ঠিত হয়। দর্শিখাল গ্রান্টে পোষা হাতীর অত্যাচার দর্শিশাল সমাজ কল্যাণ সমিতির। সম্পাদক শ্রীসুরেশ চন্দ্র দান কাছা- ড়ের ডেপুটা কমিশনারের নিকট এই মর্ম্মে এক অভিযোগ পেশ করিয়াছেন যে, মনিয়ারখাল চা-বাগান কর্তৃপক্ষ দৰ্ম্মিখাল গ্রান্ট এলাকাবাসীদের বুরু ধান ও অন্যান্য শস্য পোষা হাতী দ্বার। মানহানির মামলা শিলচরের সিনিওর ই, এ, সি শ্রীহীরালাল ফুকনের এঙলাসে গত ১১ ১২।২০ ২১/২৯ ১৩/২৪ শে জুন শিলচর জি, সি, কলেজের গভানিং বড়ির সদস্য এডভোকেট শ্রীপরেশ চন্দ্র চৌধুরীর মানহানি মামলায় শুনানী হইয়াছে। শ্রীচৌধুরী গত ৭ই সেপ্টে স্বর (১৯৫৯ইং। শ্রীনরেশ ভৌমিকের [প্রাক্তন সেক্রেটারী সোস্যালিষ্ট পার্টি কলিকাতা] বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন। শুনানী কালে আদালত কক্ষে উৎসুখ জনতার ভিড় নিয়ন্ত্রণের জন্য তিন দিন পুলিশ অফি- সারসহ ডাঙায়ারী পুলিশ মোতায়েম করা হইয়াছিল। শ্রীচৌধুরীর অভিযোগে প্রকাশ যে, গত সেপ্টেম্বর মাসে এক প্রকাশ্য জনসভায় বক্তৃতাকালে শ্রীভৌমিক ব্যক্তিগতভাবে তাহার উপর কটাক্ষপাত করিয়া মারহানি ঘটাইয়াছেন। বাদী পক্ষে উকীল শ্রীউপেন্দ্র শঙ্কর দত্ত এবং বিবাদী পক্ষে উকীল শ্রবীরেশ রঞ্জন আচার্য্য, শ্রীনিতাই চাদ পাটনী মোকদ্দমা চালাইতেছেন। তাহা ছাড়া আরও তিন জন বিশিষ্ট মোক্তার শ্রীবিনয় গাঙ্গুলী, মনোরঞ্জন চক্রবর্তী শ্রীফরিদ মজুমদার বিবাদী পক্ষে সাহায্য করিতেছেন। বিবাদী পক্ষের উকীল শ্রীবীরেশ রঞ্জন আচার্য্য বাদী শ্রীচৌধুরীকে পর পর আটটি তারিখে জেরা করিয়া শিলচরে মানহানি মামলার ইতিহাসে এক রেকর্ড সৃষ্টি করিয়াছেন ২৭শে জুন আবার শুনানী হইবে। Wanted a Sanskrit teachar for Bhorakhai High School, apply. immediately to the undersigned stating age and qualification etc. Pay according to prescribed scale. Sd/- N. K. Biswas Secy. Bhorakhai High School নষ্ট করাইতেছেন। বাগান কর্তৃপক্ষের নিকট বার বার এ বিষয় জানানো সত্ত্বেও তাহারা একেবারে উদাসীন।