রাজা এলেন রাজা গেলেন

ইষ্টিশনের প্ল্যাটফর্মে ছমরু মিঞা ফুলের মালা নিয়ে পায়চারী করছে। একবার সে হাটতে হাটতে আর, এম এস, অফিসটার সামনে যাচ্ছে আবার মুখ ঘুরিয়ে পুবদিকে ফিরে আসছে। দূর থেকে ওর হাতের ফুলের মালাটি খুবই উজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু আসলে সেটা বাগান থেকে সংগৃহীত সদ্য প্রস্ফুটিত ফুল- দিয়ে তৈরী নয়। মনোহারী দোকান থেকে বেশ মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে। একবার বা হাত এবং একবার ডান হাতে মালাটিকে দুমড়িয়ে মুচড়িয়ে প্ল্যাটফর্মে হাটছে আর মাঝে মাঝে ওভার ব্রীজের ফাঁক দিয়ে দৃষ্টি নিক্ষেপ করছে। সে দেখছে হিল এক্সপ্রেস আসছে কিনা। কারণ, ওরা আজ রাজার বেশে আসছে। ওদেরকে ভালভাবে স্বাগত জানাতে হবে। গাড়ীর দেরী দেখে ছমরু মিঞার তর সইছে না। ভাগ্যিস, মালাখানা প্ল্যাষ্টিকের তৈরী নইলে এত সময়ে নেতিয়ে একাকার হয়ে যেত। ...

27 অক্টোবর, 2023 · 14 মিনিট · map[description:অপরেশ ভৌমিকের সমগ্র রচনা। name:অপরেশ ভৌমিক]

সুন্দরা

সুশীতল মজুর সর্দার বীরওয়াকে নিয়ে ওর এলাকায় ঘুরে ঘুরে কাজ দেখছে। বীরওয়ার ওয়ার্ডে কেবল মেয়ে মজুর। সমান তালে দুটি পাতা ও একটি কুড়ি গাছ থেকে তুলে পিঠের ঝুড়িতে ফেলছে। চায়ের গাছ থেকে পাতা সংগ্রহ ও ঝুড়িতে রাখা এই দুইয়ে একটা ‘ছন্দ আছে। সুশীতলের সহজ মন সায় দিচ্ছে না এই অদ্ভুত ছন্দের পতন ঘটাতে। কিন্তু বাহাদুরীর জন্য মধ্যে মধ্যে পতন ঘটাতে হয়। তদারকী না করলে আবার কিসের তদারক! বাবু যদি কেবলমাত্র চুপ করে দেখেই চলেন তাহলে কেমন হবে। বকা বকি করতে হয়, ধমক দিতে হয়। না হলে বাবুর বাবুত্ব নষ্ট হয়ে যায়। মজুররা ভয়ে সন্ত্রস্থ থাকে না। তাই সুশীতল নিজেকে আচ্ছা বাবু বলে জাহির করতে একবার রূপমতিয়ার কাছে যায় আবার রুছলির কাছে আসছে। শুধু শুধুই কাজে খুঁত ধরবার চেষ্টা করে। কিন্তু পারছে না। ...

27 অক্টোবর, 2023 · 4 মিনিট · map[description:অপরেশ ভৌমিকের সমগ্র রচনা। name:অপরেশ ভৌমিক]