মুক্তি

সকাল বেলার খাবার খেয়ে রাংচোয়াঙ্গা একটা বিড়ি ধরিয়ে নিজের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাওয়ার সময় অনেকদিন আগে এ জেলেই দেখা পরিচিত একজনকে দেখে দাঁড়ালো। কয়েক বৎসরে চেহারার পরিবর্তন হলেও চিনতে অসুবিধা হয়নি। তাকে লক্ষ্য করে বলল, — আরে থাংলুরা না? — হ্যাঁ, আমি থাংলুরাই। — তোমার ত বেশ পরিবর্তন হয়েছে। — একটু মোটা হয়ে গেছি। তাই তোমার চিনতে অসুবিধা হচ্ছে। — অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে ত তোমাকে থাংলুরা বলে ডাকতে পারতাম না। তোমাকে দেখে অন্য কেহ ভেবে পাশ কেটে চলে যেতাম। সে যাহোক। তোমাকে যে আজকাল জেলের ভিতরে ঘুর ঘুর করতে দেখি না। কি ব্যাপার? ...

28 অক্টোবর, 2023 · 13 মিনিট · map[description:অপরেশ ভৌমিকের সমগ্র রচনা। name:অপরেশ ভৌমিক]

শেষের শুরু

রাংচোয়াঙ্গা এবং অন্যান্যরা জেল থেকে বেরিয়ে আসার পর মিজো পাহাড়ে অবস্থার দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। নিরাপত্তা বাহিনীর সহিত আইজলের পাশে ঝুমপাই অঞ্চলে এবং অন্যান্য পার্বত্য এলাকায় বৈরী মিজোদের সশস্ত্র সংঘর্ষ এবং উভয় পক্ষে হতাহত ঘটতে থাকলেও সেসমস্ত খবর গুলিকে যথাযথো গুরুত্ব না দিয়ে মিজো পাহাড়ের শহর ভিত্তিক রাজনৈতিক দলগুলির কার্যকলাপ প্রাধান্য পেতে থাকে। দিল্লীতে প্রধানমন্ত্রী সহ ভারত সরকারের অন্যান্য নেতৃবর্গের সঙ্গে মিজো জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয় এবং মিজো জেলাকে পূর্ণ রাজ্যে রূপান্তরিত করার দাবী পেশ করা হয়। ইত্যাবসারে খবরের কাগজের শিরোনামায় আসতে থাকে যে কিছু সংখ্যক মিজো ন্যাশনাল ফ্রন্টের কর্মী সরকারের সহিত বোঝাপড়ায় আসতে থাকে। ...

28 অক্টোবর, 2023 · 13 মিনিট · map[description:অপরেশ ভৌমিকের সমগ্র রচনা। name:অপরেশ ভৌমিক]